নিউজ প্রবাসী ডেক্স :

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। পরিবারের সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তার নানা মোস্তফা আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার এলাকার বাসিন্দা এবং তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে মানহা তার নানার সঙ্গে বিদ্যালয়ে যায়। দুপুরে তাকে বাদাম খেতে দেওয়া হলে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালিতে বাদাম আটকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts