নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর ইসিবি এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পল্লবী থানায় দায়ের করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রোববার তাকে আটক করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে জানান, সাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পল্লবী থানা পুলিশের অনুরোধে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ইসিবি এলাকা থেকে তাকে আটক করে।
ওসি হাসান বাসির বলেন, “তাকে পল্লবী থানায় আনা হচ্ছে। আমাদের হেফাজতে পাওয়ার পর মামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।”
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ এর আগে বিভিন্ন আলোচিত মামলায় গ্রেপ্তার হয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন। এবার নতুন একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে পুনরায় আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts