নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস এবং বিরোধী দলের কর্মসূচিতে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে কংগ্রেসের ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দুপুর থেকে লোক কল্যাণ মার্গ এলাকায় জড়ো হয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন বিরোধী নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ হস্তক্ষেপ করলে ধস্তাধস্তির সৃষ্টি হয়। এ সময় রাহুল গান্ধীকে টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়। কংগ্রেসের দাবি, ওই ঘটনায় রাহুলের নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। একই সময় প্রিয়াঙ্কা গান্ধীকেও নারী পুলিশ সদস্যরা জোর করে প্রিজন ভ্যানে তোলেন।
কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অযৌক্তিক বলপ্রয়োগ করা হয়েছে। তবে এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কংগ্রেস নেতারা জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বার্থ ও প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts