নিউজ প্রবাসী ডেক্স :
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনের এক অপূর্ণ প্রেমের গল্প প্রকাশ্যে শেয়ার করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, গুলশানের একটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া এক তরুণীর প্রেমে পড়েছিলেন এবং তাকেই বিয়ে করার ইচ্ছা ছিল তার। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব বলেন, ওই তরুণীকে তিনি আন্তরিকভাবে ভালোবাসতেন এবং তার সঙ্গেই সংসার করার স্বপ্ন দেখেছিলেন। সম্পর্ক ভেঙে গেলেও এখনও মাঝে মাঝে একা থাকলে তাকে মনে পড়ে বলে জানান অভিনেতা।
অভিনেত্রী পূর্ণিমার এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, এখনও সেই সম্পর্কের স্মৃতি তাকে নাড়া দেয়। তবে ওই তরুণীর পরিচয় বা বিচ্ছেদের কারণ প্রকাশ করতে চাননি তিনি।
আরও এক প্রশ্নের উত্তরে শাকিব বলেন, সেই মানুষটি যদি আবারও জীবনে ফিরে আসেন, তবুও তিনি চান তিনি যেন ভালো থাকেন। তার ভাষায়, “সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে।”
ব্যক্তিগত জীবনের এই আবেগঘন স্মৃতিচারণ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts