নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকা: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মৃত পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং সিলেট ও রংপুর বিভাগের একজন করে রয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩০ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৯২ জন রোগী এসেছে। এ সময় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ৪১৫ জনকে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৭২৯ জন ভর্তি হয়েছেন। ঢাকায় ৩৪৭, বরিশালে ১০৪, সিলেট ও চট্টগ্রামে ৭২ জন করে, ময়মনসিংহে ৬৪, খুলনায় ৪৬, রাজশাহীতে ৪০ এবং রংপুরে ১৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের রোগী হিসেবে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।

এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে। আর পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫ জন।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৩২০ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেটে ১০৭, রাজশাহীতে ৯০, ময়মনসিংহে ৬৯, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৪৪, খুলনায় ৩২ এবং রংপুরে ১১ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts