নিউজ প্রবাসী ডেক্স :
গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে ব্যয়বহুল ফার্নেস অয়েল ও ডিজেলচালিত কেন্দ্রের ওপর নির্ভরতা বাড়িয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে উৎপাদন ব্যয় ও সরকারি ভর্তুকির চাপ বাড়লেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। ফলে দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকার বাইরে, দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে জনদুর্ভোগ বেড়েছে।
পিডিবি, পাওয়ার গ্রিড ও পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক চার দিনে উৎপাদিত বিদ্যুতের প্রায় ১৬ শতাংশ এসেছে তেলচালিত কেন্দ্র থেকে, কিন্তু এ খাতে মোট উৎপাদন ব্যয়ের প্রায় ৩৯ শতাংশ ব্যয় হয়েছে। গ্যাসভিত্তিক বিদ্যুতের তুলনায় তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন খরচ পাঁচ গুণেরও বেশি।
এদিকে গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিডে চাপ বেড়েছে। একই সঙ্গে বাসাবাড়িতে গ্যাসের স্বল্পতায় বৈদ্যুতিক চুলার ব্যবহার বাড়ায় বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। জ্বালানি সংকট, আর্থিক চাপ ও এলএনজি টার্মিনাল বন্ধ থাকার প্রভাবে বিদ্যুৎ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পেট্রোবাংলা জানিয়েছে, চলতি সপ্তাহেই এলএনজি টার্মিনালের প্রথম ইউনিট চালু করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts