নিউজ প্রবাসী ডেক্স :
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে একজনকে আটক করেছে পুলিশ। একই এলাকায় ফুল দিতে আসা আরও দুজনকে মারধরের ঘটনাও ঘটেছে।
শনিবার সকালে অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি যুবলীগের সক্রিয় কর্মী এবং নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
এরপর দুপুরের দিকে রিকশায় করে ফুল দিতে আসা এক ব্যক্তিকে একদল তরুণ মারধর করে। একপর্যায়ে তিনি পালিয়ে গেলে রিকশাচালক আলমাসকেও মারধর করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ বলছে, আলমাসের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাকে নিরাপত্তার জন্য হেফাজতে রাখা হয়েছে।
এদিকে ৩২ নম্বর এলাকায় আগে থেকেই ব্যারিকেড, জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুরো এলাকায় চলছে কড়া নিরাপত্তা ও নজরদারি।