নিউজ প্রবাসী ডেক্স:

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকায় সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ওই দুই ব্যক্তি বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে আনারস বাগান এলাকায় প্রবেশ করেন। এ সময় সেখানে টহলরত বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের সময় ওই দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করা হয়েছে। পরে তাঁদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts