নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০০ জন। এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০ জন। আর সন্দেহজনক রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪১ হাজার।
গত একদিনে উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের। শুধু ঢাকা জেলাতেই মারা গেছেন পাঁচজন।