নিউজ প্রবাসী ডেক্স :
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর পাঁচ বছর পেরিয়েছে। এই সময়ে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাফেরার অধিকার ব্যাপকভাবে সংকুচিত হয়েছে।
বর্তমানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ রয়েছে আফগানিস্তানে। চাকরির সুযোগও কমেছে উল্লেখযোগ্যভাবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটির মাত্র ৭ শতাংশ নারী কর্মসংস্থানে যুক্ত হতে পারছেন।
শুধু শিক্ষা ও চাকরি নয়, নারীদের চলাফেরা ও সামাজিক জীবনেও আরোপ করা হয়েছে নানা বিধিনিষেধ। প্রকাশ্যে বেত্রাঘাতসহ কঠোর শাস্তির ঘটনাও সামনে এসেছে।
এর প্রভাব পড়ছে স্বাস্থ্যসেবায়ও। নারী চিকিৎসক ও ধাত্রীর সংকটে মাতৃস্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ।
তবে প্রতিকূলতার মধ্যেও কেউ কেউ ব্যবসা ও কর্মসংস্থানের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। আফগান নারীদের দাবি—বিশ্ব যেন তাদের ভুলে না যায়, শিক্ষা ও কাজের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় যেন পাশে দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts