নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার পাঠানো অভিনন্দন বার্তায় মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি।
দ্রৌপদী মুর্মু বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তিতে রয়েছে অভিন্ন আত্মত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ ও বন্ধুত্বের বন্ধন। জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।