নিউজ প্রবাসী ডেক্স :
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন এবং আরও ১৬ জন আহত হয়েছেন।
রোববার রাতের ভারি বৃষ্টির মধ্যে গ্বেসিয়া কমিউনের একটি ভাগাড়ে বিশাল আবর্জনার স্তূপ ধসে পড়ে। এতে আশপাশের তাঁবু ও ঝুপড়িঘর চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।
উদ্ধারকারীরা খননযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, ধসে পড়া আবর্জনার নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন।
ঘটনার কয়েক দিন আগেই বর্ষাকালে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা ওই বর্জ্যাগার বন্ধ করে আবর্জনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল গিনি সরকার। ভারি বৃষ্টির কারণে দেশটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রায়ই ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts