নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯ জনে। এর বাইরে শরীরে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে জানানো হয়, নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের একজন করে রয়েছেন।
এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৬৫২ জন হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৪৯ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ১ হাজার ৫৫ জনকে ভর্তি করা হয়েছে। নমুনা পরীক্ষায় নতুন করে ৮৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে উপসর্গ থাকা রোগীদের একটি ছোট অংশের নমুনা পরীক্ষা হওয়ায়, এই সংখ্যা দিয়ে সংক্রমণের প্রকৃত চিত্র বোঝা যায় না।
বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায় ৩৭২ জনের। এরপর সিলেটে ১৪১, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ এবং রংপুরে ১৪ জন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts