নিউজ প্রবাসী ডেক্স :
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায়কে ‘মাইন্ডলেস সেন্টেন্স’ বা বিবেচনাহীন সাজা হিসেবে মন্তব্য করেছেন হাই কোর্ট।
সোমবার রায় ঘোষণার সময় হাই কোর্ট ওই মামলার তৎকালীন বিচারক মামুনুর রশিদের ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহারের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
হাই কোর্টের রায়ে ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালত বলেছে, আসামিদের সাজা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বিচারিক মন প্রয়োগে তৎকালীন বিচারক ব্যর্থ হয়েছেন।
২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতকে পরীক্ষাকেন্দ্রের ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থেকে ১০ এপ্রিল মারা যান তিনি।
নুসরাতের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও বিচারের দাবি ওঠে। পরে ২০১৯ সালের অক্টোবরে নিম্ন আদালত মামলার ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts