নিউজ প্রবাসী ডেক্স :
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। শত শত মানুষের প্রাণহানির এ বিপর্যয়ের মধ্যেই দেশটির উত্তরাঞ্চলে নতুন করে প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
নেপাল-তিব্বত সীমান্তের ভোটে কোশি নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়ে একটি বড় হ্রদ তৈরি হয়েছে। স্যাটেলাইট ছবি ও প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, সেখানে জমে থাকা পানির পরিমাণ ক্রমেই বাড়ছে।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, হ্রদটি ভেঙে গেলে নদীর ভাটির এলাকায় আবারও তীব্র আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এ কারণে নদীতীর ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এরই মধ্যে নিখোঁজ ও ক্ষতিগ্রস্তদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।