নিউজ প্রবাসী ডেক্স:
নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বানের ধ্বংসযজ্ঞের পর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহ দাফনে গণকবর তৈরি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে পৌঁছেছে বলে জানা গেছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে চিতওয়ান জেলা। বন্যার পানিতে ভেসে আসা ও বিকৃত হয়ে যাওয়া শত শত অজ্ঞাত মরদেহ দ্রুত পচে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করায় সেগুলো দাফনের উদ্যোগ নেওয়া হয়। দেবঘাটের বনাঞ্চলে সারি সারি কবর খুঁড়ে মরদেহগুলো সমাহিত করা হচ্ছে।
শনিবার একদিনেই অন্তত ৯৬টি অজ্ঞাত মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববারও উদ্ধার হওয়া আরও শতাধিক মরদেহ দাফনের কাজ চলছিল।
নিখোঁজ স্বজনের সন্ধানে প্রতিদিন ভিড় করছেন বহু মানুষ। পরিচয় শনাক্তের আশায় তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে দুর্গত এলাকার পরিবেশ। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি কবরের অবস্থান ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। অজ্ঞাত মরদেহ থেকে ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে, যাতে ভবিষ্যতে পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে তথ্য দেওয়া সম্ভব হয়।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে গত বুধবারের আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনও আড়াই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts