নিউজ প্রবাসী ডেক্স :
হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি জ্বালানিমন্ত্রীর শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী জানান, এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলে টুকুর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। তিনি মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদের সঙ্গেও কথা বলেন।
এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন জ্বালানিমন্ত্রী টুকু। কয়েকদিন ধরে তিনি তীব্র জ্বরে ভুগছিলেন বলে জানিয়েছেন তার ছেলে।
বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।