বিনোদন
0 min read
22

September 2, 2026
0

নিউজ প্রবাসী ডেক্স :
চলচ্চিত্রে অভিনয় করাকে ‘পাপ’ বলার গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্ধৃত করে ছড়িয়ে পড়া এ ধরনের দাবিকে বিভ্রান্তিকর উল্লেখ করে পপি বলেন, তিনি কখনোই চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছেন—এমন কথা বলেননি। মানুষের জীবনে জেনে বা না জেনে নানা ভুল হতে পারে এবং সেসব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
পপি বলেন, চলচ্চিত্রই তাকে সম্মান, পরিচিতি ও জনপ্রিয়তা দিয়েছে। তাই এই শিল্পকে ছোট করার কোনো প্রশ্নই আসে না।
অভিনয়ে ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। নিজের পছন্দের বা জীবনঘনিষ্ঠ কোনো গল্প পেলে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। তবে অভিনয়ে নিয়মিত না হলেও ভবিষ্যতে প্রযোজক হিসেবে ঢালিউডে কাজ করার আগ্রহ রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts