নিউজ প্রবাসী ডেক্স :
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ আর সরকারি দাপ্তরিক নথিতে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মন্ত্রণালয় ও সরকারি দপ্তরগুলোকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে পদবি লেখার ক্ষেত্রে নতুন এই নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন দপ্তরগুলোকে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে। বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্দেশনা অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।
পরিপত্রের অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সচিব পর্যায়ের কর্মকর্তাসহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
এর ফলে সরকারি চিঠিপত্র, নথি ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের পদবি ব্যবহারে এতদিন প্রচলিত সম্মানসূচক শব্দ বাদ দিয়ে সরাসরি পদবি লেখার নিয়ম কার্যকর হবে।
নন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts