নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা আবাসিক এলাকায় সড়কের পাশ থেকে রাব্বী নামে ২৬ বছর বয়সী এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সুপারশপ ‘স্বপ্ন’-এর সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) ক্রাইমসিন ইউনিট।
যাত্রাবাড়ী থানার এসআই অতনু দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহতের ভাগ্নি সুবর্ণা জানান, সকাল সাড়ে ৭টার দিকে পরিচিত এক ব্যক্তি তাদের বাসায় গিয়ে রাব্বীর মৃত্যুর খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পান।
পরিবারের সদস্যরা জানান, রাব্বী যাত্রাবাড়ীতে বাবার সঙ্গে মাছের আড়তে কাজ করতেন। তিনি শনিরআখড়ার গোবিন্দপুর এলাকায় স্ত্রী ও তিন মাস বয়সী সন্তানকে নিয়ে বসবাস করতেন।
ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts