জোড়াফুল ছাড়াই নির্বাচনী লড়াইয়ে তৃণমূলের দুই শিবির
নিউজ প্রবাসী ডেক্স : পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও প্রতীক নিয়ে বিরোধ নতুন মোড় নিয়েছে। দলটির দুই প্রতিদ্বন্দ্বী শিবিরের বিরোধের জেরে নির্বাচন কমিশন ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ঐতিহ্যবাহী ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দিয়েছিল। কমিশনের ওই সিদ্ধান্তের ফলে প্রায় ২৮ বছর পর পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলের পরিচিত জোড়াফুল
মাঝ পদ্মায় ফেরি বিকল, যাত্রী নিরাপত্তায় বাড়ছে উদ্বেগ
নিউজ প্রবাসী ডেক্স : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির যান্ত্রিক ত্রুটি ও মাঝনদীতে স্রোতের টানে ভেসে যাওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে জরুরি মুহূর্তে ফেরিতে থাকা যাত্রীদের করণীয় সম্পর্কে পর্যাপ্ত নির্দেশনা না থাকায় ঝুঁকি আরও বাড়ছে বলে অভিযোগ তাদের। গত ৭ সেপ্টেম্বর পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া
ইরানে দুই হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের
নিউজ প্রবাসী ডেক্স : ইরানে দুটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের পক্ষে ‘যৌক্তিক ভিত্তি’ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত মিশন। একই প্রতিবেদনে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছে। জাতিসংঘের ইন্ডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন অন ইরানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে মিনাব শহরের
দিল্লি সফরের সম্ভাব্য সময় নভেম্বর, ঢাকা-নয়াদিল্লির আলোচনা ফের শুরু
নিউজ প্রবাসী ডেক্স : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তাদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী নভেম্বরের সুবিধাজনক কোনো সময়ে সফরটি আয়োজনের বিষয়ে কাজ চলছে। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের
শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার, টেকনাফের ক্যাম্প-২২ এ ২৫ হাজার রোহিঙ্গার দুর্ভোগ
নিউজ প্রবাসী ডেক্স : কক্সবাজারের টেকনাফে পানির সংকট প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প-২২-এর প্রায় ২৫ হাজার বাসিন্দাকে পানির জন্য নির্ভর করতে হচ্ছে খাল ও পাহাড়ি ছড়ার ওপর। বর্ষায় জনপ্রতি দিনে সর্বোচ্চ ২০ লিটার পানি মিললেও শুকনো মৌসুমে তা নেমে আসে ১৫ লিটারে, কোনো কোনো সময়ে আরও কমে যায়।
রিয়াদের হাতে এফ-৩৫ দিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন, কংগ্রেসের সিদ্ধান্ত বাকি
নিউজ প্রবাসী ডেক্স : সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য এই চুক্তির মূল্য ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি; মার্কিন কংগ্রেসের পর্যালোচনা শেষে পরবর্তী প্রক্রিয়া এগোবে। প্রস্তাবিত চুক্তির আওতায় এফ-৩৫ যুদ্ধবিমানের পাশাপাশি প্র্যাট অ্যান্ড হুইটনির ৪৯টি ইঞ্জিন, যোগাযোগ
কোরিয়ার কাছে পাঁচ গোলের হার, এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হতাশার
নিউজ প্রবাসী ডেক্স: জাপানে এশিয়ান গেমসের হকি প্রতিযোগিতায় পরাজয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার পুল ‘এ’-এর প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে আমিরুল-আশরাফুলদের দল। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখতে সক্ষম হয় বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারে মাত্র এক মিনিটের ব্যবধানে বায়ে
তোফাজ্জল হত্যা মামলায় দুই বছরেও বিচার শুরু হয়নি, ১৭ আসামি পলাতক
নিউজ প্রবাসী ডেক্স : ঢাকা, ১৮ সেপ্টেম্বর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি বিচার। এ মামলায় পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রে ২৮ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন কারাগারে, নয়জন জামিনে এবং ১৭ জন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের
এইচএসসি শুরুর আগেই ইউপি ভোট, চূড়ান্ত সময়সূচি পরে: ইসি
নিউজ প্রবাসী ডেক্স: ঢাকা, ১৭ সেপ্টেম্বর : আগামী বছরের ৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার আগেই দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর প্রতিনিধিরা একমত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ, কুশল বিনিময়
নিউজ প্রবাসী ডেক্স : ঢাকা, ১৭ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীর উত্তম। বৃহস্পতিবার বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী। রাষ্ট্রপতিও তাঁর অভিনন্দনের জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান।