নিউজ প্রবাসী ডেক্স :

মো. ফরহাদ হোসেন এর গল্পটা শুরু হয়েছিল একেবারে ছোটবেলা থেকে—স্কুলের টিফিনের টাকা জমিয়ে একটি আঙুরের চারা কেনা দিয়ে। সেই ছোট উদ্যোগই আজ তাকে সফল উদ্যোক্তায় পরিণত করেছে।
শ্রীপুর উপজেলার এই তরুণ মাত্র ১২টি চারা দিয়ে আঙুর চাষ শুরু করেন। ছয় মাসের মধ্যেই ফলন দেখে উৎসাহ পান এবং ধীরে ধীরে বাগান বড় করেন। বর্তমানে তার বাগানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ২৫টি উন্নত জাতের আঙুর চাষ হচ্ছে।
প্রথম বছরেই প্রায় এক লাখ টাকা আয় করেছেন ফরহাদ। বাজারে তার উৎপাদিত আঙুরের স্বাদ ও মান ভালো হওয়ায় সাধারণ আঙুরের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে—প্রতি কেজি ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত।
তিনি জানান, উন্নত জাতের চারা সংগ্রহ করতে বিদেশ থেকেও কাটিং আনতে হয়েছে। পাশাপাশি দেশীয় পরিবেশে উপযোগী জাতও সংগ্রহ করেছেন বিভিন্ন নার্সারি থেকে।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, দেশে বাণিজ্যিকভাবে আঙুর চাষের সম্ভাবনা বাড়ছে এবং তরুণ উদ্যোক্তারা এগিয়ে এলে এই খাত অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts