
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরযুক্ত নতুন নোট বাজারে ছাড়া শুরু হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নোট বিতরণ কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য শাখা অফিস থেকেও এসব নোট সরবরাহ করা হবে। এছাড়া আগামীতে ২০, ৫০ ও ১০০ টাকার নোটও নতুন গভর্নরের স্বাক্ষরে বাজারে আনা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে থাকা নোটগুলোর নকশা, রং, নিরাপত্তা বৈশিষ্ট্য ও আকার অপরিবর্তিত রাখা হয়েছে। শুধুমাত্র গভর্নরের স্বাক্ষরে পরিবর্তন আনা হয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন নকশার নোট চালু করা হয়, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবি সংযোজন করা হয়।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন নকশায় এখনো ১, ২ ও ৫ টাকার নোট ছাপানো হয়নি।