নিউজ প্রবাসী ডেক্স :

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে ১০১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৩৮ জন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৭৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহীতে ৮৮, সিলেটে ৮৪, ময়মনসিংহে ৬২, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪০, খুলনায় ২৮ এবং রংপুরে ৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের লক্ষণ নিয়ে ৭৩২ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৭০৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৫৬ জন, চট্টগ্রামে ১৭৯ জন, বরিশালে ১০১ জন, খুলনায় ৪৯ জন, ময়মনসিংহে ৩৭ জন, সিলেটে ৩৬ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ১৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন ১ লাখ ৪ হাজার ৬৯৩ জন। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ১২ হাজার ৫২৬ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হন, যাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts