
নিউজ প্রবাসী ডেক্স :
শ্যামনগর উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতার বিতর্কিত বক্তব্য। স্থানীয় নেতা আসাদুজ্জামান মিঠু-র একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলটির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তাকে কর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়—দলের সঙ্গে যুক্ত থেকেও যদি কেউ সুযোগ-সুবিধা না পায় বা জমি দখলে অংশ নিতে না পারে, তবে দল করার সার্থকতা কোথায়। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
জানা যায়, গত ২৬ মার্চ সন্ধ্যায় নওয়াবেকি বাজার ফেরিঘাট এলাকায় জনসম্মুখে এ বক্তব্য দেন তিনি। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, এমন বক্তব্য একটি গণতান্ত্রিক দলের নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিএনপি যখন দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে, তখন এই মন্তব্য দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।
দলের স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, বিএনপি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—দলের নাম ব্যবহার করে কেউ অবৈধ দখল বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্ত নেতার কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
এ বিষয়ে অভিযোগের প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান মিঠু দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। একটি মহল রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তবে সংশ্লিষ্ট বক্তব্যের ভিডিও ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত