নিউজ প্রবাসী ডেক্স :

দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য উপসাগরে আটকে থাকার পর বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় অবস্থান নিয়েছে। তবে প্রণালি অতিক্রমের জন্য এখনও প্রয়োজনীয় অনুমতির অপেক্ষায় রয়েছে জাহাজটি।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, অনুমোদন মিললেই জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরু করবে। বর্তমানে জাহাজটি শারজাহ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে, যেখান থেকে হরমুজ প্রণালির দূরত্ব প্রায় ৮০ নটিক্যাল মাইল।
জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, স্থানীয় কর্তৃপক্ষ এখনও পুরোপুরি প্রণালি খুলে দেয়নি। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও নৌবাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজের চলাচল সম্ভব নয়।
সামুদ্রিক খাতের বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা, মাইন অপসারণ এবং দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ শত শত জাহাজের চাপ—সব মিলিয়ে ‘বাংলার জয়যাত্রা’র যাত্রা আরও বিলম্বিত হতে পারে।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরীর মতে, হরমুজ প্রণালি পুরোপুরি সচল হতে আরও তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। বর্তমানে সেখানে শত শত জাহাজ অপেক্ষমাণ রয়েছে, যা চলাচল স্বাভাবিক হওয়ার পথে বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশের পর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে ‘বাংলার জয়যাত্রা’ পারস্য উপসাগরে আটকে পড়ে। একাধিকবার প্রণালি অতিক্রমের চেষ্টা করেও অনুমতি না পাওয়ায় জাহাজটি ফিরে যেতে বাধ্য হয়।
বর্তমানে জাহাজটিতে প্রায় ৩৭ হাজার ৫০০ মেট্রিক টন সার রয়েছে। জাহাজের ৩১ জন বাংলাদেশি নাবিক দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান করলেও তারা সুস্থ আছেন বলে জানিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts