
নিুজ প্রবাসী ডেক্স :
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা ও টিভিকে সভাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয়। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথন আরলেকারের উপস্থিতিতে তাকে শপথ পড়ানো হয়।
শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা Rahul Gandhi উপস্থিত ছিলেন। কয়েকদিনের রাজনৈতিক নাটকীয়তা ও জোট সমীকরণের পর অবশেষে সরকার গঠনের অনুমতি পান বিজয়।
২৩৪ সদস্যের বিধানসভায় বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) ১০৮টি আসনে জয় পায়। পরে কংগ্রেস, বাম দল ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সমর্থন নিয়ে তিনি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন।
প্রায় ছয় দশকের মধ্যে এই প্রথম তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকেবিহীন সরকার গঠিত হলো। বিজয়ের সঙ্গে তার মন্ত্রিসভার আরও নয় সদস্যও শপথ নিয়েছেন।
নতুন সরকারকে আগামী বুধবারের আগেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।