নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর মধ্য বাড্ডায় বাসচালক মামুন শিকদারকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
অভিযুক্তরা হলেন—তানভীর ইসলাম ওরফে তামিম ও মেহেদী হাসান ওরফে হৃদয়।
পুলিশের তদন্তে উঠে এসেছে, মাদক সেবনকে কেন্দ্র করে মামুনের সঙ্গে তামিম ও হৃদয়ের বিরোধ তৈরি হয়। ২০২৫ সালের ১২ নভেম্বর গভীর রাতে ইয়াবা সংগ্রহে ব্যর্থ হয়ে তারা মামুনের মেসে যায়।
অভিযোগপত্র অনুযায়ী, তামিম মামুনের কাছে ইয়াবা চান। ইয়াবা না দেওয়ায় তামিম পিস্তল দিয়ে মামুনের থুতনির নিচে গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তামিম ও হৃদয়। তদন্তে প্রযুক্তির সহায়তায় হৃদয়কে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তামিমকেও গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করা যায়নি।
মামুনের পরিবার দ্রুত সুষ্ঠু বিচার দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts