নিউজ প্রবাসী ডেক্স ;
বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে পরিবর্তন আনা হয়।
নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আন্দালিভ রহমান পার্থ। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হয়েছেন সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রশিদুজ্জামান মিল্লাত।
এ ছাড়া হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম রিতা।
অন্যদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, মন্ত্রীদের কাজের মূল্যায়ন, দল ও সরকারের মধ্যে সমন্বয় এবং রাজনৈতিক হিসাব-নিকাশ থেকেই এই রদবদল হয়ে থাকতে পারে। তবে মাত্র ছয় মাসের মধ্যে মন্ত্রিসভায় এমন পরিবর্তনকে কেউ কেউ বিস্ময়কর বলেও মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts