নিউজ প্রবাসী ডেক্স :

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সুযোগে রাশিয়ার তেল রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্চ মাসে দেশটির তেল বিক্রি থেকে আয় প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে যেখানে রাশিয়া দৈনিক প্রায় ৩ লাখ ২০ হাজার ব্যারেল তেল রপ্তানি করত, সেখানে মার্চে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৭১ লাখ ব্যারেলে। এর ফলে এক মাসেই দেশটি প্রায় ১৯ বিলিয়ন ডলার আয় করেছে।
বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়েছে। এতে রাশিয়ার তেল রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ঠিক রাখতে সেই অবস্থান কিছুটা পরিবর্তন করতে হয়েছে ওয়াশিংটনকে।
এদিকে, যুদ্ধ শুরুর পর থেকেই ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে। বিশ্ব জ্বালানির প্রায় ২০ শতাংশ সরবরাহ এই পথ দিয়ে হয়। ফলে এই পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম দ্রুত বেড়ে যায় এবং বাজারে অস্থিরতা তৈরি হয়।
এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস হিসেবে রাশিয়ার দিকে ঝুঁকছে অনেক দেশ। ইতোমধ্যে ফিলিপিন্স রাশিয়া থেকে আরও তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন চেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় পরিবর্তন আসতে পারে এবং এতে রাশিয়ার অর্থনীতি সাময়িকভাবে শক্তিশালী অবস্থানে থাকতে পারে।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
ইউএসএআইডি ধাক্কার পরও বেকার ৩০ হাজার উন্নয়নকর্মী
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন—এনায়েতের ছেলে চয়ন (২৩), দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে দেখেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

August 29, 2026
স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়ায় পোশাক রপ্তানিতে বাড়ছে দেশের আয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts