বিনোদন ডেস্ক
দেশের গণ্ডি পেরিয়ে এবার কানাডায় নির্মিত হতে যাওয়া একটি বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। উত্তর আমেরিকায় নিজেদের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকা এই দুই তারকাকে এবার একই সিনেমায় দেখা যাবে।
জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন কাজ ও নতুন প্রজেক্টে যুক্ত আছেন। অন্যদিকে অধরা খান কানাডায় অবস্থান করে আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। এবার কানাডাতেই বাংলাদেশি চলচ্চিত্রের একটি নতুন প্রজেক্টে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।
বিদেশের মাটিতে ঢালিউডের দুই পরিচিত মুখের এই নতুন জুটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে সিনেমাটির নাম, গল্প, নির্মাতা, চরিত্র কিংবা শুটিং ও মুক্তির সময়সূচি সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
প্রায় দুই বছর ধরে দেশের বাইরে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন জায়েদ খান। আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার নতুন এই সিনেমায় তার যুক্ত হওয়া নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
অন্যদিকে গত বছর থেকে কানাডায় অবস্থান করছেন অধরা খান। সেখানে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে কাজের পাশাপাশি প্রয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশেও যাতায়াত করেছেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক কাজের সঙ্গে দেশীয় চলচ্চিত্রেও নিজেকে যুক্ত রেখেছেন এই অভিনেত্রী।
সবকিছু ঠিক থাকলে কানাডার পরিবেশে নির্মিতব্য নতুন বাংলাদেশি সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে জায়েদ খান ও অধরা খানকে।

মরা নদীতে গোসলে নেমে একই পরিবারের ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশুরা পরস্পরের মামাতো, ফুপাতো ও চাচাতো বোন। শুক্রবার দুপুরে উপজেলার দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলো—স্থানীয় মাসুদ রানার দুই মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), একই গ্রামের নেজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts