নিউজ প্রবাসী ডেক্স :
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়।
মৃতদের মধ্যে পাঁচ মাস বয়সী উদ্ভব বিশ্বাস ফেঞ্চুগঞ্জ উপজেলার নকুল বিশ্বাসের ছেলে এবং ১১ মাস বয়সী হুমায়ারা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ছমির উদ্দিনের সন্তান। তারা দুজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এছাড়া সিলেট সদর উপজেলার ফকরুল ইসলামের ছেলে, নয় মাস ১১ দিন বয়সী আদিলের মৃত্যু হয়েছে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহে ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ ও সংক্রমণ নিয়ে মারা যাওয়া ১৫১ জনের মধ্যে ১০ জনের শরীরে পরীক্ষাগারে হাম শনাক্ত হয়েছিল। বাকি ১৪১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে ১ হাজার ৩১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
ইউএসএআইডি ধাক্কার পরও বেকার ৩০ হাজার উন্নয়নকর্মী
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন—এনায়েতের ছেলে চয়ন (২৩), দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে দেখেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

August 29, 2026
স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়ায় পোশাক রপ্তানিতে বাড়ছে দেশের আয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts