
নিউজ প্রবাসী ডেক্স :
কোরবানির ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ঈদযাত্রার ভোগান্তি কমাতে রোজার ঈদের মতো এবারও দীর্ঘ ছুটির ব্যবস্থা করল সরকার।
এদিকে বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালায় নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য স্বাস্থ্যসম্মত ও ব্যবহারবান্ধব পাবলিক টয়লেট নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি টয়লেটের বর্জ্য ব্যবস্থাপনায় সেফটি ট্যাংক বাধ্যতামূলক করা হয়েছে এবং নদী-খাল-বিলে বর্জ্য ফেলা নিষিদ্ধ করা হয়েছে।