নিউজ প্রবাসী ডেক্স :

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়-ব্যয়ের ঘাটতি মোকাবিলায় বিদেশি ঋণের ওপর বড় ধরনের নির্ভরতার পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে উপস্থাপিত বাজেটে বিদেশি উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন, যা আগের অর্থবছরের নিট বিদেশি ঋণের প্রায় দ্বিগুণ।
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোট বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশের সমান।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই ঘাটতির বড় অংশই পূরণ হবে বিদেশি ঋণের মাধ্যমে। ঋণের কিস্তি ও সুদ পরিশোধের পর নিট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৯ হাজার ৮৫০ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত হিসাবের তুলনায় প্রায় ৮৯ শতাংশ বেশি।
অন্যদিকে, অভ্যন্তরীণ উৎস থেকেও ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্যাংক খাত থেকেই নেওয়া হবে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রীর ভাষ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য সামনে রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যের কথাও তুলে ধরেন তিনি। :::

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts