নিউজ প্রবাসী ডেক্স :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবারের ৫৫তম জশনে জুলুস সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টার দিকে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নিতে ভোর থেকেই নগরীতে মানুষের সমাগম শুরু হয়। অংশগ্রহণকারীদের অনেকের হাতে ছিল জাতীয় পতাকা ও সুন্নিয়তের পতাকা।
ষোলশহর জামেয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার পাশের আলমগীর খানকাহ থেকে জুলুসটি শুরু হয়। নেতৃত্ব দেন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। শোভাযাত্রার আগে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেওয়া হয়।
পরে জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেইট, জিইসি ও ওয়াসা মোড় হয়ে দামপাড়া ও লালখান বাজারের টাইগারপাস মোড় ঘুরে জুলুস ময়দানে ফিরে আসে।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণভাবে জশনে জুলুস সম্পন্ন হয়েছে। এতে সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে নগরীর লালখান বাজার-মুরাদপুর ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখে চট্টগ্রাম নগর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts