নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ পুনর্গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাহবুবের রহমান শামীম পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুবের রহমান শামীম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং ১৯৯০ সালের চাকসু নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছিলেন।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।