নিউজ প্রবাসী ডেক্স :
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে আন্দোলনকারীদের পানি পান করাতে গিয়ে গুলিতে নিহত আব্দুর রহমান জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা কাউছার হুসাইন গত ৮ জুলাই ঢাকার আদালতে অভিযোগপত্র জমা দেন। আগামী ৬ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
অভিযোগপত্রে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং পুলিশের সাবেক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম রয়েছে।
তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি, তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে মাতুয়াইলের ২ নম্বর তিতাস গ্যাস রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পানি পান করাতে বাসা থেকে বের হন জিসান।
তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আন্দোলনকারীদের পানি দেওয়ার সময় পুলিশের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন সশস্ত্র ব্যক্তি গুলি চালান। জাহাঙ্গীর আলমের হাতে থাকা একটি কাটা রাইফেল থেকে ছোড়া গুলি জিসানের ডান চোখের ওপর লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, জিসানের মৃত্যুর নয় দিন পর ২০২৪ সালের ২৯ জুলাই তার স্ত্রী রাবেয়া মিষ্টি আত্মহত্যা করেন।
তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts