বিল্লাল হুসাইন (ঝিকরগাছা :যশোর  ।।যশোরের ঝিকরগাছা উপজেলায় বেত্রাবতী নদীর তীর থেকে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়নের বাউশা গ্রামের হাফিজুর রহমানের বাড়ি সংলগ্ন বেত্রাবতী নদীর তীরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা ঝিকরগাছা থানায় খবর দেন।

নিহত সাখাওয়াত হোসেন সাকা (৫৫) উপজেলার বাউশা গ্রামের বাসিন্দা। তিনি ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়নের ৫নাম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন সাকা দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঝিকরগাছা থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts