নিউজ প্রবাসী ডেক্স :

টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল পৌঁছে দিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে প্রায় ৩৬৮ কোটি ৯০ লাখ টাকা।
মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সরকারি তথ্য অনুযায়ী, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও শবনম ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিস লিমিটেড দুই লিটারের বোতলে এই তেল সরবরাহ করবে।
এর আগে আন্তর্জাতিক পুনঃদরপত্রের মাধ্যমে আরও ১ কোটি ৩০ লাখ লিটার পাম অলিন আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। সরকার বলছে, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও নিম্নআয়ের মানুষের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts