নিউজ প্রবাসী ডেক্স :

দক্ষিণ লেবানন এর নাবাতিয়ে এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে পৃথক হামলায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
নিহতরা হলেন সাতক্ষীরা সদরের শফিকুল ইসলাম ও আশাশুনির নাহিদুল ইসলাম। স্থানীয় সময় সোমবার দুপুরে তারা নিজ বাসায় অবস্থানকালে হামলার শিকার হন বলে জানিয়েছে দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। নিহতদের মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
এদিকে সোমবার রাতের আরেক হামলায় দুই বাংলাদেশির আবাসস্থল ধ্বংস হয়ে গেলেও এখনো তাদের মরদেহ পাওয়া যায়নি। ফলে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দূতাবাস কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts