নিউজ প্রবাসী ডেক্স :
ডেঙ্গুর প্রকোপে দেশে নতুন করে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির ঘটনা।
এর আগে গত মঙ্গলবার একদিনে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১২৮ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৩১১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও রোগী।
এর মধ্যে বরিশালে ২২৭, চট্টগ্রামে ৩৪৫, খুলনায় ৩২৯, ময়মনসিংহে ১৩২, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৭৩ এবং সিলেটে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৮ হাজার ৬ জন।
দেশে ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২৩ সালে এ রোগে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts