নিউজ প্রবাসী ডেক্স:
যশোর সদরের আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম হোসেন, যুবদল নেতা রুবেল হোসেন, আজিম, মাসুদ, সাইফুল ইসলাম ও আরজু হোসেন।
এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts