নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর মিরপুরে ড্রেনে কাজ করার সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঢাকা ওয়াসার এক কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমের বয়স ৪৭ বছর। তাঁর বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। প্রায় ২৫ বছর ধরে তিনি ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন।
কাফরুল থানার পুলিশ জানায়, সকালে ওয়াসার ওই কর্মী ড্রেনের ভেতরে ঢুকে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি ড্রেন থেকে মাথা তুললে পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।