নিউজ প্রবাসী ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে ঘিরে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা করছে টোকিও। অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিচ্ছে জাপান।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের সরকারের পক্ষ থেকে গত ২০ অক্টোবর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সফরের দ্বিতীয় দিন, ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। এ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

ঢাকায় জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, তারেক রহমানের প্রথম জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে তারা আশা করছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিনিয়োগ ও শিল্প সহযোগিতায় গুরুত্ব

জাপানের মতে, বাংলাদেশের নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, অবকাঠামো খাতে সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেবেন। পাশাপাশি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের সম্ভাবনা, বাণিজ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts