নিউজ প্রবাসী ডেস্ক:
রাশিয়া থেকে ৪০ হাজার টন ডিজেল নিয়ে তিনটি ট্যাংকার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে। নতুন আমদানি চুক্তির আওতায় রাশিয়ার প্রিমোরস্ক বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উত্তর আমেরিকায় পৌঁছানোর কথা। ২০২৩ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রে রাশিয়ার ডিজেল সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ তথ্য জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের পর ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগকে দেখা হচ্ছে।
রয়টার্সের বরাতে নোভাক জানান, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) সহযোগিতায় প্রথম তিনটি জ্বালানিবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে রওনা হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক গোয়েন্দা তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, প্রথম ট্যাংকারটি শুক্রবার নিউইয়র্কের উদ্দেশে যাত্রার সংকেত দিয়েছে। জাহাজটির আগামী ৭ নভেম্বর সেখানে পৌঁছানোর কথা।
চুক্তি ঘিরে রাজনৈতিক বিতর্ক
রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল সরবরাহ চুক্তি নিয়ে ইউক্রেনে সমালোচনা তৈরি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সিদ্ধান্তকে ‘শক্তিশালী অংশীদারদের দুর্বল সিদ্ধান্ত’ বলে মন্তব্য কর