নিউজ প্রবাসী ডেক্স:
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের একটি শিল্প কমপ্লেক্সে হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ। তবে হামলার প্রকৃতি, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর সরাসরি সম্প্রচারিত প্রতিবেদনে আইআরএনএর বরাতে এ খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, হামলার পর শিল্প স্থাপনাটিতে আগুন ছড়িয়ে পড়ে।
তবে কখন হামলাটি হয়েছে, শিল্প কমপ্লেক্সের কোন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল কিংবা আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। হতাহতের ঘটনাও ঘটেছে কি না, তা স্পষ্ট নয়।
এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্যও প্রতিবেদনে পাওয়া যায়নি। ফলে হামলার ঘটনা, এর পেছনে দায়ী পক্ষ এবং ক্ষয়ক্ষতির মাত্রা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।