নিউজ প্রবাসী ডেক্স :

দফায় দফায় তারিখ পরিবর্তন ও প্রকাশকদের অভ্যন্তরীণ মতপার্থক্য কাটিয়ে অবশেষে শুরু হলো বইপ্রেমীদের বহুল প্রত্যাশিত বার্ষিক আয়োজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অমর একুশে বইমেলা ২০২৬।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মেলার সার্বিক আয়োজন ঘুরে দেখেন এবং লেখক, প্রকাশক ও পাঠকদের সঙ্গে কথা বলেন।
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের বইমেলার উদ্বোধনী পর্বে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আয়োজকদের প্রতি অনুরোধ জানান, আগামী বছর থেকে এই বইমেলাকে আন্তর্জাতিক পরিসরে নেওয়ার সম্ভাবনা যাচাই করার জন্য। তিনি বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে তুলে ধরতে আন্তর্জাতিক বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লেখক, প্রকাশক ও পাঠকদের উপস্থিতিতে উদ্বোধনের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পেল বইমেলা প্রাঙ্গণ। আগামী এক মাসজুড়ে নানা সাংস্কৃতিক আয়োজন, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আলোচনা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts