নিউজ প্রবাসী ডেক্স :

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মিশ্র ফলাফল এসেছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা আটটি পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতভর গণনা চলে। তারাবির নামাজের বিরতির কারণে ফল ঘোষণা কিছুটা বিলম্বিত হয়। ভোররাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে জামায়াতে ইসলামিপন্থি আইনজীবীরা অংশ নিলেও তারা কোনো পদে জয়ী হতে পারেননি।
নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে তাদের প্রার্থীরা বিজয়ী হন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অংশ না নিলেও অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে আটটি পদে জয় পান।
এর আগে ২৬ জানুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্যসচিব নুরুল হুদা পাটওয়ারী এক নোটিশে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির এক সাবেক সভাপতি বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে শীর্ষ দুই পদে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবুও অন্যান্য পদে অংশ নিয়ে দলের আটজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts