নিউজ প্রবাসী ডেক্স :
দেব ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত আসন্ন টালিউড সিনেমা ‘দেশু ৭’-এ নতুন সংগীতায়োজনে ফিরছে দর্শকপ্রিয় গান ‘পরাণ যায় জ্বলিয়া রে’। তবে এবার গানটির নতুন সংস্করণে সুরকার হিসেবে থাকছেন না জিৎ গাঙ্গুলি। যদিও একটি গানে কণ্ঠশিল্পী হিসেবে তাঁর উপস্থিতি থাকবে।
জানা গেছে, ২০০৯ সালের জনপ্রিয় চলচ্চিত্র পরাণ যায় জ্বলিয়া রে-এর শিরোনাম গানটি আধুনিক সংগীতায়োজনে ব্যবহার করা হচ্ছে দেশু ৭ সিনেমায়। এ খবর প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
প্রথমদিকে সিনেমাটির পুরো সংগীত পরিচালনার দায়িত্ব জিৎ গাঙ্গুলি নিতে পারেন বলে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। কারণ, তাঁকে কেবল দুটি গানের সুর করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পুরো অ্যালবামের দায়িত্ব না থাকায় তিনি সুরকার হিসেবে যুক্ত হননি।
তবে ভক্তদের জন্য সুখবর হলো, সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি। গানটির সুর করেছেন স্যাভি এবং কথা লিখেছেন প্রসেন।
বর্তমানে ভারতের লাদাখে চলছে দেশু ৭ সিনেমার গানের শুটিং। সিনেমাটিতে দেবের বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনা ও পরিচালনার দায়িত্বও পালন করছেন দেব।
সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। পুরোনো জনপ্রিয় গানের নতুন পরিবেশনা, দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটি এবং জিৎ গাঙ্গুলির কণ্ঠ—সব মিলিয়ে দেশু ৭ ইতোমধ্যেই টালিউডের আলোচিত সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts