নিউজ প্রবাসী ডেক্স :
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বক্তব্যের অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম-সংশ্লিষ্ট সংস্থা আয়োজন করছে এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা বা সমর্থন নেই।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের সহযোগিতা চেয়ে বলেছিল, ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত না হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানটি সরকারি নয় এবং সেখানে প্রকাশিত মতামতের দায়ও ভারত সরকার নেবে না। এদিকে বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলেও আলোচনা চলছে। ভারতের সংসদীয় কমিটির এক প্রতিবেদনে দেশটির ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করতে না দেওয়ার নীতির কথাও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, অনুষ্ঠানের আয়োজক পক্ষ দাবি করেছে, এ আয়োজন নিয়ে ভারত সরকারের কোনো আপত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts